রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৩০ কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে: মঞ্জু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকরা সুষ্ঠু ভোটের পথে ‘প্রতিবন্ধকতা’ সৃষ্টি করছে।

তিনি বলেন, নগরীর ৩০টি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এসব কেন্দ্র সরকার দলীয় সমর্থকরা দখল করে নিয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় ভোট শুরুর পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মঞ্জু সকাল সাড়ে ৮টার পর নগরীর ২৭ ওয়ার্ডের রহিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে আসেন।

কেন্দ্র থেকে বেরিয়ে মঞ্জু সাংবাদিকদের বলেন, নানান ধরনের দুঃসংবাদে খুবই চিন্তিত। সকাল সাড়ে ৭টা থেকে অভিযোগ আসতে থাকে ভোটকেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না। পোলিং এজেন্টরা গেলে তাদের মারপিট করে তাদের কাগজপত্র ছিনিয়ে নেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গেলে পরিস্থিতি পাল্টালেও পরে একই রকম চিত্র ফিরে আসছে বলে অভিযোগ করেন তিনি।

খুলনায় ভোটগ্রহণ চলছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ