রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরাইলের বিরুদ্ধে মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত কয়েক দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে ইহুদিবাদী সেনাদের হাতে ৬০ ফিলিস্তিনি নিহত ও প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়েছেন। এর প্রেক্ষিতে  তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন

তিনি জাতীয় সংসদে ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সদস্যদের উদ্দেশে বলেন, আংকারা ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলন ডাকবে।

তিনি বলেন, “মুসলিম দেশগুলোর উচিত- কোনো ব্যর্থতা ছাড়াই ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করা। এই গণহত্যার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ও সমস্বরে এগুতে হবে।”

ইলদিরিম জানান, আগামী শুক্রবার প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ওআইসি’র শীর্ষ সম্মেলন ডেকেছেন। তিনি বলেন, সম্মেলন শেষে বেলা তিনটার দিকে ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুল শহরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।

গতকাল বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধন উপলক্ষে গাজা সীমান্তে শান্তিপূর্ণ ব্যাপক বিক্ষোভ হয়। এর বিরুদ্ধে আংকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

এইচজে

আরো পড়ুন জেরুসালেমে মার্কিন দূতাবাস মানবো না: সৌদি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ