রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজধানীতে যানজটে বছরে ৩৭ হাজার কোটি টাকা ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যানজটের কারণে রাজধানীতে প্রতিদিন ৫০ লাখ কর্ম ঘণ্টা নষ্ট এবং বছরে ৩৭ হাজার কোটি টাকা ক্ষতি হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাম্প্রতিক এক গবেষণায় এ বলা হয়েছে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে ঢাকায় যানজটের কারণে বছরে ৩৭ হাজার কোটি টাকা ক্ষতি হয়।

যা আমাদের যা জাতীয় বাজেটের ১১ ভাগের এক ভাগ বা ৯ শতাংশের বেশি। প্রতিবেদনে এআরআইর পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলছেন, ‘রাজধানীর যানজট যদি ৬০ শতাংশও কমানো যায় তাহলে বছরে ২২ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।’

শনিবার বুয়েটে এআরআই ও রোড সেফটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে গবেষণার এ ফল প্রকাশ করা হয়।

এ সময় অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঢাকায় যানজটের কারণে পিক আওয়ারে গণপরিবহনের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটারে নেমে এসেছে, যা পায়ে হাঁটার গড় গতির সমান।’

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোড সেফটি ফাউন্ডেশনের সভাপতি এ আই মাহবুব উদ্দিন আহমেদ।

আরো পড়ুন- মহিমান্বিত রমজানে মধ্যরাতে জেগে উঠলো রোজাদার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ