রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

অজ্ঞাত হামলায় নিহত ‘রাইজিং কাশ্মীর’ সম্পাদক সুজাত বুখারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারত শাসিত কাশ্মীরের সহিংসতাপূর্ণ প্রধান নগর শ্রীনগরে বৃহস্পতিবার অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় এক প্রবীণ সাংবাদিক ও তার দেহরক্ষী নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ইংরেজি দৈনিক রাইজিং কাশ্মীরের সম্পাদক সুজাত বুখারি তার দপ্তরের বাইরে রাখা গাড়িতে ওঠা মাত্র ঘাতকরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘তিনি (বুখারি) নিহত হয়েছেন। ওই হামলায় তার দুই পুলিশ দেহরক্ষীর একজন প্রাণ হারিয়েছেন।’

হামলায় অপর পুলিশ রক্ষী ও গাড়ি চালক মারাত্মকভাবে আহত হয়েছেন।

বুখারি হামলার শিকার হয়েছেন এমন খবর পাওয়ার পরপরই তার সহকর্মীরা ঘটনাস্থলে যান এবং তাকে গাড়ির পেছনের আসনে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

নিরাপত্তাজনিত কারণে বুখারি সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকতেন।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ