রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিরাজগঞ্জে যাকাত নিতে গিয়ে দুইজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জের বেলকুচিতে জাকাতের কাপড় নিতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেনআরও বেশ কয়েকজন।

তীব্র গরমে অসুস্থ হয়ে তারা মারা গেছেন বলে স্থানীয়রা জানায়।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাসের বাড়ি থেকে জাকাতের কাপড় নিতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান ওই দুজন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাসের বাড়ি থেকে জাকাতের কাপড় আনতে যান অনেকে।তীব্র গরমে সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ