রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

‘ঈদ মোবারক’ লেখা হাতে নিয়েই চলে গেল দুই শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম:  যশোরের শার্শা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। আজ (১৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ভাই-বোন হলো- শিকারপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে রেজোয়ান (৭) ও মেয়ে মারিয়া (৬)। গতকালই তারা হাতে মেহেদি লাগিয়ে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়ে রেখেছিল। ঈদের আগের দিন দুই ভাই-বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউপি সদস্য আব্দুল জানান, সকালে দুই ভাই-বোন কাউকে না বলে পুকুরে গোসল করতে নামে। তারপর থেকে তাদের সন্ধান না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

পরে এলাকাবাসী বাড়ির পাশে পুকুরে দেহ দুটি ভাসতে দেখে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) শেখ লুৎফর রহমান বলেন, ‘এটি একটি হৃদয় বিদারক ঘটনা। ছেলে-মেয়ে দুটি ঈদের আনন্দ করতে হাতে মেহেদি দিয়েছিল। এখন এই শোক কীভাবে তার বাবা-মা সইবে? কোনোভাবেই তাদেরকে সান্ত্বনা দেয়া যাচ্ছে না।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ