রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী গাড়ি দুর্ঘটনায় আহত, স্ত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী প্রিন্স নরোদম রানারিদা রবিবার এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী নিহত এবং কমপক্ষে আরো সাতজন আহত হয়েছেন।

রানারিদার দলের একজন সিনিয়র সদস্য জানান, ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দলের কয়েকজন সিনিয়র সদস্য নিয়ে কম্বোডিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাক্সির সাথে রানারিদাকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।

কম্বোডিয়ায় আগামী মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে রানারিদা ও তার স্ত্রী উভয়ে প্রার্থী ছিলেন।

সিহানুকবিলির পুলিশ প্রধান জানান, প্রয়াত রাজা নরোদম সিহানুকের ছেলে রানারিদা মাথায় আঘাত পেয়েছেন। তাকে জরুরি চিকিৎসা দেয়ার জন্য নমপেনে পাঠানো হয়েছে। আর তার স্ত্রী ওক পাল্লাহ হাসপাতালে মারা গেছেন।

যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ