রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ঈদুল ফিতরের তিনদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত।

গত বৃহস্পতিবার থেকে শুরু হয় ঈদুল ফিতরের ছুটি। ঈদের আগে শেষ কর্মদিবসের ব্যস্ততা কাটিয়ে নাড়ির টানে বাড়ি যান রাজধানীর অফিস-আদালত পাড়ার চাকরীজীবিরা।

পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবারো ফিরতে শুরু করেছেন তারা। যদিও কেউ কেউ তাদের ছুটি বাড়িয়ে নিয়েছেন। সাপ্তাহিকসহ এবারের ঈদে মোট তিনদিন ছুটি ছিল।

বরাবরই ঈদুল ফিতরের ছুটি ঘোষণার সময় বাড়তি একদিন হাতে রেখে ঘোষণা করা হয়। এবারও ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত মোট তিনদিন ঈদের ছুটি ঘোষণা করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে যদি ঈদ ১৬ জুন শনিবারের পরিবর্তে ১৭ জুন রোববার অনুষ্ঠিত হতো তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারিরা ১৮ জুন পর্যন্ত বাড়তি আরো ১ দিন ঈদের ছুটি ভোগ করার সুযোগ পেতেন।

শুক্রবার ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশে ঈদ উদযাপিত হয়। যে কারণে আজ (রোববার) শেষ হয়েছে নির্ধারিত ঈদের ছুটি। সবাই জীবন-জীবিকার টানে ফিরছে নগরীতে।

যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ