রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

ইন্দোনেশিয়ায় ৮০ যাত্রী নিয়ে নৌকা নিখোঁজ, উদ্ধার ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের টোবা হ্রদে সোমবার বিকেলে নৌকাডুবিতে নিখোঁজ ৮০ যাত্রীর ১৮ জনকে উদ্ধার এবং একজনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা।

মঙ্গলবার দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার(বিএনপিপি) স্থানীয় প্রধান বুদি কাহাদির বরাত দিয়ে দ্য জাকার্তা পোস্ট জানিয়েছে, নিখোঁজদের উদ্ধার করতে একটি ডুবো রোবট পাঠানো হচ্ছে।

তিনি বলেন, এই ডুবো রোবটে একটি ক্যামেরা আছে, যা আমাদের সেখানার অবস্থা বুঝতে সহায়তা করবে। আমরা যদি একবার ডুবে যাওয়া নৌকাটির অবস্থান নিশ্চিত করতে পারি, তবে ভুক্তভোগীদের উদ্ধার করতে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা চালাব।

সোমবার সন্ধ্যা এক লিখিত বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার(বিএনপিবি) মুখপাত্র সুতোপো পুরো নুগরোহো বলেন, টোবায় নৌকাডুবির শিকার এক নারী মারা গেছেন। উদ্ধারকৃতদের পাঁচজন সিমালুনগুন কমিউনিটি সেন্টারে এবং অন্যরা সিমানিন্দো বন্দরে আছেন।

উত্তর সুমাত্রা দুর্যোগ সংস্থার প্রধান রিয়াদিল লুবিসের বরাত দিয়ে এএফপি জানায়, প্রায় ৬৫ জন তাদের স্বজন নিখোঁজের কথা জানিয়েছে আমাদের। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিখোঁজ যাত্রীদের স্বজনরা টোবা হ্রদের সিমালুনগুনের টিগারাস বন্দরের কাছে জড়ো হয়ে খবরের জন্য অপেক্ষা করছেন- এমন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে অনেককে কাঁদতে দেখা গেছে।

হতাশায় কাটছে রোহিঙ্গাদের ঈদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ