বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

খন্দকার মোশাররফের গাড়িবহরের সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দাউদকান্দি উপজেলায় মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহর সড়ক দুর্ঘটনায় পতিত হলে ১জন নিহত এবং ২০জন আহত হন। তবে ড. খন্দকার মোশাররফ হোসেন অক্ষত রয়েছেন।

নিহতের নাম জুয়েল। তিনি পৌর ছাত্রদল নেতা ছিলেন ও সাদেক মিয়ার ছেলে। উপজেলার মোহাম্মদপুরে একটি বিয়ের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। পথে আমিরাবাদ স্টেশন এলাকায় তার বহরের একটি মাইক্রোবাসকে শ্যামলি পরিবহনের বাস চাপা দেয়।

এতে আহত মাইক্রোবাসের যাত্রী পৌর ছাত্রদল নেতা জুয়েলকে (২০) মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আরো ২০জন যাত্রী আহত হন।

নিরাপদ প্রত্যাবাসনের ফরিয়াদ রোহিঙ্গাদের মোনাজাতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ