রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পুকুরে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  উঠানে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার রত্নাপালং ইউপির ৫নং ওয়ার্ডের চাকবৈঠা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- রত্নাপালং ইউপির চাকবৈঠা গ্রামের আবদুল কাদেরের দুই মেয়ে মারাওয়া (৯) ও সাফা (৭) এবং কাদেরের ভাই আবু ছিদ্দিকের ছেলে ফাহিম (৮)। তারা তিনজনই চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, দ্বিতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

আবদুল কাদের বলেন, ঈদের তৃতীয় দিনে বাড়ি ভর্তি মেহমান ছিল। তাদের সঙ্গে আসা অন্য শিশুদের নিয়ে রাতে উঠানে খেলছিল আমার দুই মেয়ে ও আমার ভাইয়ের ছেলে।

অপর ভাই আবু ছিদ্দিক বাংলানিউজকে বলেন, খেলতে গিয়ে মারাওয়া, সাফা ও ফাহিম উঠানের পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর ওই পুকুর থেকে তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দল-মত নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়ান: আল্লামা বাবুনগরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ