রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ফিরছে মানুষ প্রাণের ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের ছুটি শেষ হয়েছে গত রোববার। গতকালই খুলেছে ব্যাংক-বিমা, অফিস-আদালত। তবে এখনও পুরোদমে কর্মব্যস্ত হয়নি রাজধানী ঢাকা।

ঈদের তিনদিনের সরকারি ছুটির সঙ্গে অনেকে আবার দুদিন ছুটি বাড়িয়ে নিয়েছেন। সেই দুদিনও শেষ হচ্ছে আজ। তাই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরতে শুরু করেছেন প্রাণের ঢাকায়। বাস, রেল ও লঞ্চ টার্মিনালগুলোতে এখন তাই রাজধানী ফেরত মানুষের উপচে পড়া ভিড়।

ঈদের চতুর্থ দিন মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনেও দেখা মিলেছে হাজার হাজার ঢাকা ফেরত যাত্রীর। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী প্রতিটি ট্রেনই ফিরেছে যাত্রীভর্তি হয়ে।

আসনধারী যাত্রীর পাশাপাশি প্রায় সমানসংখ্যক দাঁড়ানো যাত্রীও ফিরছেন এসব ট্রেনে। রেলস্টেশনে কর্মরতরা জানান, বিলম্বে কয়েকটি ট্রেন ছেড়ে আসলেও এবার শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হয়নি।

ফলে সহজেই রাজধানীতে আসতে পারছেন মানুষ। স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

কওমি মাদরাসায় শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ, যেভাবে প্রস্তুতি নিবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ