রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পঞ্চগড় জেলার দেবীগঞ্জে দুই সন্তানকে নিয়ে এক মা বিষপান করেছে। এ ঘটনায় মা ও এক সন্তানের মৃত্যু হয়েছে।

অপর সন্তানের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঠাঁকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ জুন) রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি শেওরাতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত দুজন হলেন দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা গ্রামের জয়দেব রায়ের স্ত্রী মমতা রানী (৩৫) ও দেড় বছরের শিশু সন্তান রাতুল চন্দ্র রায়।

তাদের অপর সন্তান সেতু রানীকে (৬) ঠাঁকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে মমতা আমের রসের সাথে বিষ মিশিয়ে সন্তানদের খাইয়ে নিজেও বিষপান করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়দেব রায়ের সাথে তার স্ত্রী মমতা রানী সকালে ও রাতে দুদফায় ঝগড়া বিবাদের ঘটনা ঘটে। এতে অভিমান করে রাতেই মমতা রানী তার দুই শিশু সন্তানকে নিয়ে বিষপান করে।

বিষয়টি টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে মমতার মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় দুই সন্তানকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে দেড় বছরের ছেলে রাতুল মারা যায়। ছয় বছরের শিশু সেতু রানীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাংগা ইউনিয়নের চেয়ারম্যান অনিল চন্দ্র সরকার জানান, পারিবারিক ঝগড়া বিবাদের জের ধরে সন্তানদের নিয়ে এক মা বিষপান করেছে।

এ ঘটনায় মা ও দেড় বছরের পুত্র সন্তান রাতুলের মৃত্যু হয়েছে। শিশু কন্যা সেতুকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম পারিবারিক কলহের জের ধরেই এক মা তার দুই সন্তানকে নিয়ে বিষপান করার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদক মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ