রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাস মালিকদের দ্বন্দ্বে বরিশাল-ঝালকাঠির ৮ রুট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বরিশাল-ঝালকাঠির ৮ রুটে বাস চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক সমিতির সঙ্গে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির বিরোধে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বন্ধ রুটগুলো হলো- বরিশাল-খুলনা, বরিশাল-ভান্ডারিয়া, বরিশাল-পিরোজপুর, বরিশাল-মঠবাড়িয়া, বরিশাল-আমুয়া, বরিশাল-ঝালকাঠি, বরিশাল-নলছিটি ও বরিশাল-পাথরঘাটা। এতে এসব রুটের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

উল্লেখ্য, সড়কের ন্যায্য হিস্যা নিয়ে দু’মালিক সমিতির দ্বন্দ্ব গত ৬ মাসেরও বেশি সময় ধরে চলে আসছে। ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিভাগীয় কমিশনারের অনুরোধে বরিশাল রূপাতলী টার্মিনাল থেকে উল্লেখিত ৮ রুটে ১৪ জুন থেকে ২০ জুন সরাসরি বাস চলাচল করছিল।

কিন্তু আজ ২১ জুন বৃহস্পতিবার থেকে আবারও সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি।

ঝালকাঠির শ্রমিক নেতারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

জানা গেছে, বরিশাল-কুয়াকাটা, বরিশাল-পটুয়াখালী, বরিশাল-বরগুনাসহ দক্ষিণাঞ্চলের ৭টি রুটে ঝালকাঠি মালিক সমিতি তাদের বাস চলাচল করতে দেয়ার দাবি তুললে তাতে রাজি হয়নি বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক সমিতি।

এরই জেরে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির আহ্বানে গত ১৮ ডিসেম্বর থেকে এসব রুটে টানা তিন দিন বাস চলাচল বন্ধ থাকে।

ঝালকাঠি বাস মালিক সমিতির দাবি, তাদের জেলার সড়ক ব্যবহার করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বরিশালসহ অন্যান্য জেলার বাস চলাচল করলেও ঝালকাঠি-বরিশাল ছাড়া অন্য কোনো রুটে ঝালকাঠি মালিক সমিতির বাস চলাচল করতে দেয়া হয় না।

এসব রুটে বাস চলতে দেয়ার দাবিতে গত ১৮ ডিসেম্বর থেকে পিরোজপুর, ঝালকাঠি, মঠবাড়িয়া, পাথরঘাটা থেকে ছেড়ে আসা কোনো বাস বরিশালের রূপাতলী টার্মিনালে যায়নি।

একইভাবে বুধবার থেকে বরিশালে ঢুকছে না পিরোজপুর, ঝালকাঠি, মঠবাড়িয়া, পাথরঘাটা থেকে ছেড়ে আসা কোনো বাস। ওইসব রুটের যাত্রীদের বরিশাল-ঝালকাঠি সড়কের শেষ সীমান্ত কালিজিরা বাস টার্মিনালে নামিয়ে দেয়া হচ্ছে। সেখান থেকে ইজিবাইক ও টেম্পুতে যাত্রীরা বাড়তি ভাড়া দিয়ে বরিশাল নগরী ও রূপাতলী টার্মিনালে আসছেন।

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ গ্রেফতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ