রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চট্টগ্রামের বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চট্টগ্রামের রাউজানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে গেছে। এতে ওই বাসের তিন যাত্রী মারা গেছেন। আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১০ জনকে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ।

তিনি বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার কাজ শুরু করে। পরে রাউজান ও রাঙ্গুনিয়া থানা এবং হাইওয়ে পুলিশ উদ্ধার কাজে যোগ দেয়। ইতোমধ্যে বাস থেকে তিনজনকে নিহত এবং ১০ জনকে জীবিত অবস্থায় বের করে আনা হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামমুখী বাসটি ফরেস্ট স্টেশনের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডোবায় পড়ে যায়। রাস্তার পাশের কয়েকটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে কয়েকটি গাছ ভেঙে বাসটি খাদের পানির ভেতরে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হামিদ।

আরও পড়ুন : ইসলাম এখন বাজে টার্গেটে পরিণত হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ