রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যেও ঝুঁকি নিয়ে লঞ্চ পারাপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুর শিবচরে কাঁঠালবাড়ী ঘাটে আজ শুক্রবার ঢাকামুখি যাত্রী চাপ বেড়েছে তিনগুন।

প্রশাসনের কঠোর নিরাপত্তা মধ্যে লঞ্চ, স্পিডবোটের পাশাপাশি ফেরিতে ঝুঁকি নিয়ে পারাপার হতে দেখা গেছে।

ঘাট সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে শুক্রবার ঢাকামুখি যাত্রী চাপ বেড়েছে প্রচুর। চাপ সামাল দিতে শিমুলিয়া ঘাট থেকে খালি লঞ্চ এনে যাত্রী পারাপার করা হচ্ছে।

যাত্রী চাপ সামাল দিতে একযোগে পাঁচ থেকে ছয়টি করে লঞ্চে যাত্রী উঠানো হচ্ছে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, ঈদের ছুটি শেষ হবার পর শুক্রবারই যাত্রী চাপ সব চেয়ে বেশি।

সকাল থেকে উপচে পড়া ভীড় দেখা দিয়েছে ঘাট এলাকায়। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে ছিল যাত্রী ও পরিবহনের যথেষ্ট চাপ। নৌরুটে ৮৭টি লঞ্চ, ২ শতাধিক স্পিডবোট ও ১৯টি ফেরি যাত্রী পরিবহনে নিয়োজিত রয়েছে।

কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র জানায়, গত কয়েকদিনের তুলনায় শুক্রবার সকাল থেকে যাত্রীদের ভীড় বেড়েছে প্রচুর। যানবাহনের পাশাপাশি সাধারণ যাত্রীদের ফেরিতে পারাপার করা হচ্ছে।

ইসলাম এখন বাজে টার্গেটে পরিণত হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ