রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

বিএনপি নেতা মেজর মিজানুর রহমান ২ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

একই সঙ্গে গ্রেফতার করা শফিকুল ইসলামকে দুই দিন, মো. জিন্নাত ও মো. আসাদ আলীকে একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

তবে জুনায়েদ হোসেন জয় নামের এক আসামি কিশোর হওয়ায় তার বিষয়ে আদালত কোনো আদেশ দেয়নি।

বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বুধবার আদালতে আসামিদের হাজির করে তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক ওই আদেশ দেন বিচারক।

ধানমণ্ডি থানায় দায়ের করা ওই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা জোনাল টিমের পরিদর্শক আরমান আলী আসামিদের প্রত্যেককে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।

মেজর (অব.) মিজানুর রহমান মিজানকে ইউটিউবে দুটি অডিও প্রকাশের জেরে সোমবার রাত সাড়ে ৩টার দিকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়।

আনাস-তন্বীর পাসপোর্ট ফিরিয়ে দিয়ে সমালোচনার মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ