রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জকিগঞ্জে বন্যা দুর্গতদের স্বাস্থ্য সেবায় 'ফ্রি মেডিকেল ক্যাম্প' অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ডক্টর্স সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে এবং উদ্দীন ফ্যামেলি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: সিরাজ উদ্দীন ও তার পরিবারের সদস্যদের অর্থায়নে গতকাল বুধবার জকিগঞ্জেরে মাইজকান্দী মাদরাসায় এক ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এতে ৭ জন চিকিৎসক প্রায় ৮ শতাধিক রুগীকে বিনামূল্যে স্বস্থসেবা প্রদান করেন। সাথে রুগীদেরকে প্রয়োজনীয় ঔষধপত্র ফ্রি প্রদান করা হয়।

ফ্যামেলি ফাউন্ডেশন বাংলাদেশ চ্যপ্টারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হেলাল আহমদের সভাপতিত্বে ও মাওলানা মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডক্টর্স সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডা:আবদুল্লাহ খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোসাইটির মহাসচিব ডা:নজরুল ইসলাম খান ও সাংগঠনিক সম্পাদক ডা: আখলাক আহমদ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উফ'র প্রোগ্রাম কো-অর্ডিনেটর কমর উদ্দিন বাবর,সমাজসেবি মাওলানা আবদুল মুছাব্বির,জকিগন্জ প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন,পৌর কাউন্সিলর আতাউর রহমান আতাই,মাওলানা আবদুস সবুর, ফারুক আহমদ,ইসহাক খান ও মাওলানা আবদুস সালাম প্রমূখ।

মেডিকেল ক্যাম্প চলাকালে পরিদর্শন করেন,জকিগন্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ,কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতী আবুল হাসান,সমাজসেবী মাওলানা কাজী হিফজুর রহমান, মাওলানা আলাউদ্দিন তাপাদার, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহদুল হামীদ ও মাস্টার আমান উদ্দিন প্রমূখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ