রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

টাঙ্গাইলে শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়ির সামনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি উপজেলার গোহালিয়াবাড়ী মাদ্রাসার শিক্ষক ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য অাওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর ছোট ভাই।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর রহমান গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে অাজ সন্ধ্যার দিকে স্থানীয় যুবকরা খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গেলে তাদের পায়ে একটি বস্তা সাদৃশ্য কিছু অাটকে যায়। পরে ওই বস্তা সাদৃশ্য বস্তুটি পানি থেকে উপরে উঠানো হলে অানিসুর রহমানের মরদেহটি ভেসে উঠে। সেসময় তার দুই হাত ও দুই পা বাঁধা এবং পেটের সাথে ইট ভর্তি একটি বস্তা শক্ত দড়ি দিয়ে বাঁধা ছিল।

মরদেহটি উদ্ধারের পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালিহাতী থানা অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন ঘটনার নিশ্চিত করেছেন।

যেখানে পাওয়া যাবে আওয়ার ইসলাম ঈদসংখ্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ