রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে আটক ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুমিল্লা নগরীর মফিজাবাদ কলোনীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এসময় ১৫ জনকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি -২ কুমিল্লার অধিনায়ক মেজর মো. আতাউর রহমান নেতৃত্বে র‌্যাবের একটি দল নগরীর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মফিজাবাদ কলোনীতে অভিযান চালায়। এসময় দলটি কলোনির বিভিন্ন ঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল বোতল, বিয়ার ও মদ উদ্ধার করে। র‌্যাব এসময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ১৫ জনকে আটক করে।

কোম্পানি অধিনায়ক মেজর মো. আতাউর রহমান বলেন, আটকৃতদের যাচাই-বাচাই করে ভ্রাম্যমাণ আদালত এবং রেগুলার মামালার মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : মাদক কারবারে আইন-শৃঙ্খলা বাহিনীর ২৫০ জন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ