রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

শেষ হলো পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসানোর কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পদ্মার ওপারের মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে খুবই দ্রুত গতিতে। পদ্মা সেতুর চতুর্থ স্প্যান বসানোর আড়ায় মাসের মাথায় আজ বসানো হলো ৫ম স্প্যান। আজ শুক্রবার বেলা ১২টার দিকে শক্তিশালী ভাসমান ক্রেন তি আনি হাউ এর সাহেয্যে ৫ম স্প্যানটি বসানো হলো ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর।

গতকাল মুন্সিগঞ্জের কুমারভোগের বিশেষায়িত জেটি থেকে শক্তিশালী ভাসমান ক্রেন তি আনি হাউ নিয়ে আসা হয়।  এ স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর ৫৫ ভাগ কাজ শেষ হলো বলে দাবি করেছে সেতু কর্তৃপক্ষ।

আগমী বছরের মধ্যে সেতুর সবগুলো স্পেন বসিয়ে স্বপ্নের পদ্মাসেতু দৃশ্যমান করা হবে বলে জানা গেছে। সারাদেশের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ সহজতর করতে যথাসম্ভব দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বালেও দাবি করেছেন কর্তৃপক্ষ।

পদ্মাসেতুর কাজ শুরু করার পর ১০ মাসে মোট ৫টি স্প্যান বসানো হয়েছে। প্রথম স্প্যানটি বসানোে হয়েছিল গত বছরের ২৯ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ২৮ জানুয়ারি, তৃতীয়টি ১০ মার্চ, চতুর্থ স্প্যানটি ১৩ এপ্রিল বসানো হয়েছিল।

পদ্মা সেতুর কাজ সম্পন্ন হলে সারাদেশের সর্বত্রব্যাপী যোগাযোগব্যবস্থার ব্যপক উন্নতি হবে। দেশের অর্থনীতি পাবে নতুন মাইল ফলক। অসংখ্য কর্মসংস্থান সৃষ্টির দূর হবে বেকারত্বের অভিশাপও। এই প্রত্যয়েই সেতুটির কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান সেতু কর্তৃপক্ষ।

ভিসা প্রক্রিয়া শুরু: প্রথমদিন ১০০ হজযাত্রীকে ভিসা প্রদান

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ