রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

প্রকাশ্যে কলেজ শিক্ষককে পেটালো ছাত্রলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাবনার ঈশ্বরদী সরকারী কলেজের ছাত্র-ছাত্রীদের নিকট নিয়ম বহির্ভূতভাবে প্রস্পেক্টাস ও পাঠ পরিকল্পনা বিক্রি করে দিতে রাজি না হওয়ায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস সবুর খান ও উপাধ্যক্ষ আব্দুল জলিলকে মারধর করেছে ঈশ্বরদীর ছাত্রলীগ নেতারা।

এসময় অধ্যক্ষের কক্ষের টেবিল, সিসি ক্যামেরার হার্ডডিস্কসহ আসবাবপত্র ভাংচুর ও কাগজপত্র তছনছ করে কলেজে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ নেতারা।

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান, সাধারণ সম্পাদক সাব্বির হাসানসহ প্রায় ৪০ জন ক্যাডারসহ ছাত্রলীগ নেতা-কর্মীরা কলেজের অধ্যক্ষের কক্ষে এসে তার ওপর চড়াও হয়।

প্রথমে অকথ্য ভাষায় গালি, পরে টেবিলের কাঁচসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর ও এক পর্যায়ে সেখানে থাকা উপাধ্যাক্ষ ও বেশ কয়েকজন শিক্ষকদের টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে দিয়ে অধ্যক্ষকে তারা লাঠি ও বিভিন্ন অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে।

এসময় কয়েকজন শিক্ষক তাকে রক্ষা করতে এগিয়ে এলে ছাত্রলীগ নেতারা তাদেরও মারধর করে অধ্যক্ষের কক্ষ থেকে বের করে দেয়।

আরও পড়ুন : কওমি মাদরাসা নিয়ে একমুঠো ভাবনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ