মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

রহস্যজনক; এক ঘর থেকে একই পরিবারের ১১ জনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী দিল্লিতে একটি ঘর থেকে একই পরিবারে ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দিল্লির বুরারিতে রহস্যময় এ ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, মৃতদের মধ্যে সাতজন মহিলা ও চারজন পুরুষ। আত্মহত্যা নাকি খুন? খতিয়ে দেখছে পুলিশ। রবিবার সকালে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে।

সবকটি দেহ হাত-পা এবং চোখ বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে। ওই পরিবারের একটি আসবাব ও একটি মুদিখানা দোকান রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে করলেও খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

মৃতদেহ মধ্যে রয়েছে দুই ভাই, তাদের স্ত্রী ও দুই ছেলে। এছাড়াও তাদের বৃদ্ধা মা এবং বোনদেরও মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। মায়ের দেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশ। তাঁকে খুন করা হয়েছিল বলে অনুমান করথে তারা।

মৃতদেহ উদ্ধার করে গুরু গোবিন্দ সিং হাসপাতালে নেয়া হয়েছে।

ভারতের টিলাওয়ালি মসজিদের সামনে মূর্তি বসানো হচ্ছে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ