মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

৯ দিন গুহায় আটকা থাকা দলের সন্ধান লাভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থাইল্যান্ডে একটি গুহায় আটকা পড়া ১২ খুদে ফুটবলার ও তাদের কোচের হদিস মিলেছে অবশেষে।

বেঁচে আছেন তারা, নিরাপদে আছে।থাই কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৩ জুন থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় ১৩ তরুণ। ১২ জনের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। তাদের কোচের বয়স ২৫ বছর।

ভারী বর্ষণ ও কাদার কারণে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে গেলে ভেতরে আটকা পড়ে ১৩ তরুণ। উদ্ধার অভিযানের শুরুতেই গুহার প্রবেশমুখে ওই তরুণদের বাইসাইকেল খুঁজে পাওয়া যায়। গুহার ভেতরে পাওয়া যায় তাদের হাত ও পায়ের ছাপ।

থাইল্যান্ডের নৌবাহিনীসহ চীন, ভিয়েতনাম, যুক্তরাজ্য থেকে যাওয়া ডুবুরিরাও উদ্ধার অভিযানে যোগ দিয়ে তাদেরকে উদ্ধার করার অভিযানে আছেন। তারা বলছেন যে তাদের উদ্ধার করতে অনেক দিন সময় লাগতে পারে।

সূত্র: বিবিসি

মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে: জাতিসংঘ, বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ