মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

গুহায় আটকেপড়া ৬ কিশোরকে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থাইল্যান্ডের গুহায় আটকেপড়া ১২ কিশোর ফুটবলারের মধ্যে ছয় জনকে উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে রোববার সকালে চূড়ান্ত অভিযানে নামে থাই নেভি সিল। এসময় ছয়জনকে উদ্ধার করতে পারে তারা। বাকিদের উদ্ধারের কাজ চলছে।

দুই সপ্তাহ আগে তারা গুহাটিতে প্রবেশ করে হারিয়ে গিয়েছিল। অনেক অনুসন্ধানের পর তাদের খুঁজে পেলেও উদ্ধার করা ছিলো অত্যন্ত কঠিন। সেই কঠিন কাজটিই অবশেষে সফলতার মুখ দেখতে শুরু করেছে।

স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্র

স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে প্রথম, ৫টা ৫০ মিনিটে দ্বিতীয় এবং এর ১৬ মিনিট পর তৃতীয় কিশোরকে গুহার ভেতর থেকে বাইরে নিয়ে আসা হয়।

এর কিছুক্ষণ পর আরো তিন কিশোরকে উদ্ধার করা হয়। দেশটির উত্তরাঞ্চলের থ্যাম লুয়াং গুহা থেকে উদ্ধারের পর প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। পরে দ্রুত সেখান থেকে হেলিকপ্টারযোগে মং জেলার চিয়াংরাই প্রাচ্যানুকরোহ হাসপাতালে নেয়া হয়।

জানা গেছে, মোট আঠারো জন ডাইভার এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। দলের সাথে থাকা অস্ট্রেলীয় চিকিৎসকের পরামর্শে দুর্বল হয়ে পড়া কিশোরদের আগে বের করা হচ্ছে।

৯ দিন গুহায় আটকা থাকা দলের সন্ধান লাভ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ