রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মামা-ভাগ্নে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহতরা এলাকার দুই শীর্ষ মাদক ব্যবসায়ী। নিহত ফুটু ওরফে মোন্না কুষ্টিয়া শহরের রাজারহাট মোড় এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে ও রাসেল আহম্মেদ একই এলাকার রবিউল ইসলামের ছেলে।

সম্পর্কে নিহত দুইজন আপন মামা-ভাগ্নে। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি নাইম এমএম পিস্তল, একটি দেশি ওয়ান শুটারগান, ২টি কার্তুজ, ১২ রাউন্ড গুলি, ৪০ লিটার চোলাই মদ, ১৫০০ পিছ ইয়াবা ও ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

সৌদিতে আফগান বিষয়ক ওআইসির ‘ওলামা সম্মেলন’ শুরু আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ