রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

দিনাজপুরে ১৯ মাদরাসার স্বীকৃতি বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরে ১৯ টি মাদরাসার এমপিওভুক্তিসহ একাডেমিক স্বীকৃতি বাতিল করা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

গতকাল মাদরাসাগুলোর দাখিল স্তরের প্রাথমিক পাঠদান অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিল করা হয়।

শিক্ষার্থী না থাকায় ও কোন ধরনের পরীক্ষায় অংগ্রহণ না করে র্দীঘদিন ধরে ১৯ টি মাদরাসার শিক্ষকরা এমপিওভুক্তির মাধ্যমে বেতন ভাতাসহ সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা ভোগ করে আসছিল বলে প্রমাণ হওয়ার পর তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিলো মাদরাসা বোর্ড।

বন্ধ হওয়া মাদরাসা গুলো হচ্ছে কাহারোল উপজেলার তারাপুর দাখিল মাদরাসা, কাশিপুর দাখিল মাদরাসা, তরলাপুর দাখিল মাদরাসা, দক্ষিণ মহেষপুর দাখিল মাদরাসা, বাইশপুর মোজাতি বাজার দাখিল মাদরাসা, বিরামপুর উপজেলার বড়বইলশিরা দাখিল মাদরাসা, দশনডাঙ্গা দাখিল মামাদরাসা, রতনপুর দাখিল মাদরাসা ও বিরামপুর দাখিল মাদরাসা।

বীরগঞ্জ উপজেলার দক্ষিণ পলাশবাড়ী দাখিল মাদরাসা ও চৌধুরীহাট দাখিল মাদরাসা, ঘোড়াঘাট উপজেলার কুন্দরন বাহাদুর চৌধুরী দাখিল মাদরাসা ও ওসমানপুর দাখিল মাদরাসা।

খানসামা উপজেলার মধ্য আঙ্গারপাড়া দাখিল মাদরাসা, সদর উপজেলার মুরাদপুর ঈদগাহ দাখিল মাদরাসা, হাকিমপুর উপজেলার মাধবপাড়া ইসলামীয়া দাখিল মাদরাসা, বোচাগঞ্জ উপজেলার কংশাহারা দাখিল মাদরাসা, ফুলবাড়ী উপজেলার বারাইপাড়া দাখিল মাদরাসা এবং চিরিরবন্দর উপজেলার মথুরাপুর দাখিল মাদরাসা।

উল্লেখ, সারা বাংলাদেশে মোট ২০২ টি মাদরাসার এমপিওভুক্তিসহ একাডেমিক স্বীকৃতি বাতিল করা হয়েছে।

মাদরাসা ছাত্রদের জন্য বাংলাভাষা বিষয়ে আইয়ুব বিন মঈনের ১৬ টি ক্লাস

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ