রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

আসেন নি ডা. এনাম; কলমা মারকাজের সিদ্ধান্ত ঝুলে আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

বৃহস্পতিবার (১২ জুলাই) সাভার তাবলীগ মারকাজের তত্ত্বাবধানের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও তা সিদ্ধান্তহীনই রয়ে গেছে।

সম্প্রতি সাভার কলমা মারকাজের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় উলামায়ে কেরামের সঙ্গে বিরোধে জড়িয়েছেন নিজামুদ্দিনের অনুসারী তাবলিগি সাথীরা।

গত বৃহস্পতিবার স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান ও চেয়ারম্যান সোহেল নিজামুদ্দিনের অনুসারীরা মারকাজ পরিচালনা করবেন বলে ঘোষণা করলেও ৯ জুলাই উলামায়ে কেরামের উপস্থিতিতে আলেমরাই মারকাজ পরিচালনা করবেন বলে নতুন ঘোষণা দিয়েছেন তারা।

তবে তাদের নতুন ঘোষণাকে চূড়ান্ত বলে মেনে নিতে রাজি নন নিজামুদ্দিনের অনুসারীগণ। এমপি এনামুর রহমান বিষয়টি পুনর্বিবেচনা করে বৃহস্পতিবার (১২ জুলাই) একটি নতুন সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি ব্যস্ততার কারণে বৈঠকে উপস্থিত হতে পারেননি।

এদিকে, বৃহস্পতিবার  আসরের পর মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবীর বক্তব্যের মাধ্যমে সাভার মারকাজে শুরু হয় শবগুজারি। তিনি মাগরিব পর্যন্ত ঈমান-আমল সম্পর্কিত আলোচনা করেন।

পরে স্থানীয় ওলামায়ে কেরাম নিজেরাই সিদ্ধান্ত নেন- তারাই পরিচালনা করবেন তাবলীগের এই মারকাজ। বাদ ঈশা মাওলানা আবু জাফর মুহাম্মাদ ইবরাহিম ঘোষণা দেন, হক্কানী আলেমের মাধ্যমেই চলবে সাভারের তাবলীগের সকল কর্মকাণ্ড ও মারকাজ।

এসময়  মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মাওলানা আমীনুল ইসলাম কাসেমী, মাওলানা নাজমুল হাসানসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সাভার তাবলিগে সঙ্কট; আলেমদের ওপরই এমপি এনামের আস্থা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ