রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

তিন সিটিতে সেনা মোতায়েনের প্রয়োজন নেই : ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, আসন্ন তিন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন আছে বলে মনে করি না। বিএনপি তিন সিটিতে সেনা মোতায়েনের দাবি জানানোর পর তিনি এ কথা বলেন।

এর আগে সোমবার (২৩ জুলাই) নির্বাচন ভবনে বৈঠক করে সেনা মোতায়েনের দাবি জানায় বিএনপি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন সন্তুষ্ট কি-না জানতে চাইলে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, এখন পর্যন্ত যা আছে তাতে সন্তুষ্ট বলা যায়।

খুলনা বা গাজীপুরে যে অনিয়ম হয়েছে তার পুনরাবৃত্তি তিন সিটি না হওয়ার জন্য কমিশন কি ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ওই নির্বাচনে অনিয়ম হয়নি এটা বলবো না। অনিয়মের কারণে কয়েকটি ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে। অনিয়মের কারণ খুঁজে ব্যবস্থা নেয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে তিন সিটি নির্বাচনের যাবতীয় কার্যক্রম তিনজন নির্বাচন কমিশনার তদারকি করছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রাজশাহী সিলেট বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে চায় কমিশন। এ জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।

আজকের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ লেখা পড়তে ক্লিক করুন 

নিন্দা ও ঘৃণা: জাতির পতন এভাবেই আসে
ইসরাইল ও মিয়ানমারের সখ্যতা!
ইসলামের প্রথম মসজিদ কোনটি?
মাদরাসার তাখাসসুস বিষয়ে আলেমদের কাছে কিছু কথা
নব বিবাহিত মুসলিম দম্পতিদের যে পাঁচ জিনিস জানতে হবে

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ