বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামে বিনামূল্যে হাদিস ও ইসলামি গ্রন্থ মুখস্থকরণ কোর্সের ঘোষণা ‘কলরবের প্রতিটি সুরে আজও জীবন্ত উস্তাদ আজাদ’ ‘উম্মাহর বহুমাত্রিক প্রয়োজন পূরণে আলেমদের ভূমিকা রাখতে হবে’ খুলনায় নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববিতে খুতবা দেবেন যে দুই শায়খ ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তির ১৪ দফা ছাত্র জমিয়ত বাংলাদেশ: ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অনুমোদন মসজিদে নববিতে আপনিও সংগ্রহ করতে পারেন বিনামূল্যে কুরআন  ইসলামাবাদে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান

ভারতে জঙ্গি সন্দেহে দুই বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরপ্রদেশের নয়ডা থেকে জঙ্গি সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি শীর্ষস্থানীয় গণমাধ্যম জিনিউজ।

গ্রেপ্তারকৃতরা হলেন মুশারফ ওরফে মুসা ও রুবেল আহমেদ। তারা জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ’র সদস্য বলে মনে করা হচ্ছে।

উত্তরপ্রদেশ এন্টি-টেরর স্কোয়াড(ইউপি এটিএস) এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানে নয়ডার সুরজপুর থানা থেকে তারা গ্রেপ্তার হন।

অভিযানে নিযুক্ত পুলিশ কর্মকর্তাদের ধারণা, আগামী ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের দিন বা তার আগে দিল্লিতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল গ্রেপ্তারকৃতদের।

ভারতের প্রবেশের পর কোন কোন জায়গায় তারা অবস্থান করেছিল, তাদের উদ্দেশ কি ছিল, তাদেরকে জেরা করে তা জানার চেষ্টা করছে তদন্তকারী কর্মকর্তারা।

নিরাপত্তা এজেন্সির সূত্র মতে, পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গি সংগঠন জয়ৈশ-ই-মহম্মদ(জেইএম) হামলা চালাতে পারে- এই আশঙ্কায় সতর্ক করেছে দেশটির ইন্টেলিজেন্স এজেন্সিগুলো।

সম্প্রতি সৈয়দ মুনীর-উল-হাসান কাদরি, আশিক বাবা এবং তারিক আহমেদ দার নামে জয়ৈশ-ই-মহম্মদের তিন সদস্যকে জেরা করে দিল্লিতে হামলার ষড়যন্ত্রের বিষয়টি জানতে পারে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

জঙ্গি সংগঠনটি বেশ কয়েকজন প্রশিক্ষিত যুবকদের ভারতে পাঠিয়েছে বলেও জানতে পারে এনআইএ, যাদের মধ্যে বেশিরভাগই কাশ্মীরি যুবক।

উল্লেখ্য, ২০১৬ সালে নাগরোটা সেনা ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকদিন আগে এই তিনজনকে আটক করে এনআইএ। ২০১৬ সালের হামলায় সাত ভারতীয় সেনা নিহত হয়।

আরও পড়ুন: কক্সবাজারে পাহাড়ধসে ৪ ভাই-বোনসহ ৫ শিশু নিহত

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ