সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

এবার মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনিক আমার দেশ পত্রিকার (বন্ধ) ভারপ্রাপ্ত সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলায় সুনামগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের আমলগ্রহণকারী বিচারিক হাকিম আদালতের (সদর) বিচারক দেলোয়ার হোসেন এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যা, গত বছরের ১০ ডিসেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক নাজমুল হক কিরণ।

পুলিশ অভিযোগ তদন্ত শেষে আদালতে প্রসিকিউশন দাখিল করে। পরে আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারার অপরাধ আমলে নিয়ে সমন জারির আদেশ দেন। আজ মামলার ধার্য তারিখ ছিল। কিন্তু মাহমুদুর রহমান হাজির হননি।

মাহমুদুর রহমানের আইনজীবী মো. আবদুল হকের সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান একই প্রকৃতির একটি মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে গিয়ে গিয়েছিলেন। সেখানে গত ২২ জুলাই দুর্বৃত্তদের হামলায় আহত হন। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাপাতালে ভর্তি আছেন।

আইনজীবী বলেন, ‘আমরা আদালতে তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজ উপস্থাপন করে অ্যাডভোকেট হাজিরা নিয়ে বিষয়টি মুলতবি রাখার আবেদন করেছিলেন। কিন্তু আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে মাহমুদুর রহমানে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।’

আরও পড়ুন: হাসপাতালে কেমন আছেন মাহমুদুর রহমান?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ