সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। সচিবালয়ে গিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে ওবায়দুল কাদেরের অফিসে সাক্ষাৎ করেন তিনি।

জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে কাদের সিদ্দিকী সচিবালয়ে যান। সেখানে তিনি ৩০ মিনিটের মতো অবস্থান করেন এবং ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন।

বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের।

তিনি বলেন, মন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা পৃথক সাক্ষাৎ করেছেন। তবে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানিনা।

তবে এ বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের, কাদের সিদ্দিকী বা নাজমুল হুদা কেউই গণমাধ্যমকে কিছু জানাননি।

জানা যায়, বিকেল ৪টার দিকে একই স্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিএনপির সাবেকমন্ত্রী ও নতুন রাজনৈতিক জোট—বিএনএ এর সভাপতি নাজমুল হুদা।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আগামী নির্বাচন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট-মহাজোট সম্প্রসারণ বিষয়ে নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। অবশ্য বৈঠকের পর ওবায়দুল কাদের, কাদের সিদ্দিকী বা নাজমুল হুদা কেউই গণমাধ্যমকে কিছু জানাননি।

সম্প্রতি নাজমুল হুদা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে যোগ দেওয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়েছেন। তার বিষয়টি আওয়ামী লীগের বিবেচনাধীন আছে। অন্যদিকে কাদের সিদ্দিকী মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় ঐক্যের উদ্যোগ নেওয়া উচিৎ।

আরও পড়ুন: সড়ক সংশ্লিষ্ট প্রকৌশলীদের রাস্তা ঠিক করার নির্দেশ কাদেরের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ