বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামে বিনামূল্যে হাদিস ও ইসলামি গ্রন্থ মুখস্থকরণ কোর্সের ঘোষণা ‘কলরবের প্রতিটি সুরে আজও জীবন্ত উস্তাদ আজাদ’ ‘উম্মাহর বহুমাত্রিক প্রয়োজন পূরণে আলেমদের ভূমিকা রাখতে হবে’ খুলনায় নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববিতে খুতবা দেবেন যে দুই শায়খ ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তির ১৪ দফা ছাত্র জমিয়ত বাংলাদেশ: ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অনুমোদন মসজিদে নববিতে আপনিও সংগ্রহ করতে পারেন বিনামূল্যে কুরআন  ইসলামাবাদে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান

স্মার্টফোন কিনে না দেয়ায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্মার্ট ফোন কিনে না দেয়ায় বাবা মায়ের সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে নবম শ্রেণির ছাত্রী তাসলিমা তৌহিদ। শিবগঞ্জ গার্লস স্কুলের তাসলিমা গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের কলেজ শিক্ষক তৌহিদুল ইসলামের মেয়ে।

এ ঘটনায় শিবগঞ্জ থানার এস আই শ্যামল কুমার জানান, কয়েকদিন থেকেই স্মার্ট ফোন নেয়ার জন্য বাবা-মাকে চাপ দেয় তাসলিমা। গতকাল বুধবার রাতে এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি হলে রাত ১২টার দিকে ঘরের দরজা বন্ধ করে দেয়।

সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখায় বাবা-মা ডাকাডাকি শুরু করে। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখতে পান ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এবং তার বাম হাতের ক্বব্জি রক্তাক্ত।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অারও পড়ুন: চোখ ধাঁধানো নীল রঙের শহরটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ