সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

নির্বাচনে ভুল করলে দেশ আবার পিছিয়ে যাবে: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নির্বাচনে ভুল করা যাবে না। ভুল করলে বাঙালি জতীয়তাবাদ ধ্বংস হবে, দেশ আবার পিছিয়ে যাবে, জঙ্গিবাদের উত্থান হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বেচ্চাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদ্বোধন করে তিনি বলেন, আজকের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জন্ম গ্রহণ করেছেন। শুভ এই জন্মদিন উপলক্ষে কাজিপুর ও সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে সজীব ওয়াজেদ জয়কে শুভেচছা জানাচ্ছি।

নাসিম বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বলে  ঘাতকদের বিচার হয়েছে, জাতির জনকসহ জাতীয় চার নেতাকে হত্যাকারীদের বিচার হয়েছে এবং জঙ্গি দমন হয়েছে।

এ সময় কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম, যুবলীগের বিপ্লব সরকার, আলী আসলম প্রমুখ বক্তব্য  দেন।

আরও পড়ুন: কেন বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন কাদের?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ