সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ফিলিস্তিনির ছুরিকাঘাতে ইসরাইলি সেনা নিহত, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত পশ্চিমতীরে এক দখলদার ইসরাইলিকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন এক ফিলিস্তিনি। বৃহস্পতিবার এই হামলায় আরও দুইজন আহত হয়েছেন।

অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস মাগেন ডেভিড অ্যাডাম জানায়, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যজন হালকা আঘাত পেয়েছেন।-খবর রয়টার্সের।

হামলাকারী ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলি অধিবাসীরা। তবে এ নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এ হামলার ঘটনাকে প্রশংসা করেছে। হামাসের মুখপাত্র ফাওজি বরহুম বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে ইসরাইলি দখলদারদের নোংরা হামলার বিরুদ্ধে এটা ছিল বীরোচিত ও সাহসী অভিযান।

গত কয়েক মাস ধরে ফিলিস্তিনি-ইসরাইলের মধ্যে উত্তেজনা চলছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ঘরে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভে ইসরাইলি গুলিতে ১৪০জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পাচ্ছে ফিলিস্তিনি বীর কন্যা আহেদ তামিমি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ