সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

বিএনপি-জামায়াতের উপর দেশের মানুষের আস্থা নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাবা-মাসহ পরিবারের সবাইকে হারিয়ে দেশে ফিরেছি। কারণ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য।

তিনি বলেন, জনকল্যাণমুখী রাজনীতি ছাড়া ব্যক্তি স্বার্থের রাজনীতি দেশকে কিছু দিতে পারে না। তা ইতোমধ্যে আওয়ামী লীগ প্রমাণ করেছে।

শুক্রবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের উপর দেশের মানুষের আস্থা নেই, তা আজ প্রমাণিত।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৪ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা গণভবনে যান সাংগঠনিক নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে।

এসময় স্বেচ্ছাসেবক লীগকে তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট চাওয়ারও নির্দেশনা দেন শেখ হাসিনা।

নতুন মেয়রকে যে উপদেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ