সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

'যে কোনো সময় আ’লীগের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তত বিএনপি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম: যে কোনো স্থানে, যে কোনো সময় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আলেচনায় বসতে প্রস্তত আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বিএনপি চাইলে তাদের সঙ্গে আলোচনা হতে পারে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বহুবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছি। আজকে আপনাদের মাধ্যমে আবারও আহ্বান করছি।’

‘কোথায় বসবেন, কী করবেন- আমরা বসতে রাজি। যে কোনো স্থানে, যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তত আছি’ যোগ করেন বিএনপি মহাসচিব।

তি‌নি বলেন, আওয়ামী লী‌গ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচনার বিষয়ে যা বলেছেন তা ভালো। তবে ওবায়দুল কাদেরের সু‌বিধা আছে উ‌নি যখন সু‌বিধা, তখন খু‌শি মতো কথা বলতে পারেন। উনি বলেছেন, বিএন‌পি আলোচনার ইচ্ছা পোষণ করলে আলোচনা।

বসে নয়, বিএনপির সঙ্গে আলোচনা হবে ফোন যোগাযোগের মাধ্যমে- এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ভালো তো, আমরা ম্যাসেজ পেলাম, দেখা যাক।

আরও পড়ুন: ইমরান খানের হাত ধরে নতুন জোট সরকার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ