রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

‘টেলিফোনে কথা হতে পারে, সংলাপের প্রয়োজন নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোনো সংলাপের প্রয়োজন নেই। প্রয়োজনের টেলিফোনে কথা হতে পারে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারো সংলাপে বসার আহ্বানের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে এ কথা বলেন ওবায়দুল কাদের।

রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে মেট্রোরেল প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাত্র তিন মাস বাকি। নির্বাচনের আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন নিয়ে তাই কারো সঙ্গে কোনো আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই।

ওবায়দুল কাদের বলেন, ‘তবে ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে ফোনে কথাবার্তা হতেই পারে। রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সৌজন্যমূলক যোগাযোগ থাকলে অনেক সমস্যাই সমাধান করা যায়।’

মহাজোটের আকার বাড়তে পারে কি না? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জোটের আকার বাড়তেই পারে। অনেক রাজনৈতিক দল রয়েছে যারা মহাজোট আসতে চাইছে। আবার অনেকে আলাদা-আলাদা জোট করে জাতীয় নির্বাচনে অংশ নিতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে অনেক রাজনৈতিক মেরুকরণ হবে সেটাই স্বাভাবিক। তবে তা জানার জন্য আরো অপেক্ষা করতে হবে। আগামী অক্টোবরের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে।’

দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তোলা হবে: ইমরান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ