রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

তিন সিটিতে বিএনপির পোলিং এজেন্টশূন্য করতে চলছে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিন সিটিতে বিএনিপর নেতাকর্মী ও সমর্থকদের তালিকা ধরে গ্রেফতার করা হচ্ছে। পুলিশি হয়রানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে নেতাকর্মীদের পরিবার।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভি এ অভিযোগ করেন।

তিনি বলেন, এই তিন সিটিতে প্রচারণা শুরুর পর থেকেই বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আগ্রাসী অভিযান চালানো হচ্ছে। নির্বাচনে জিততে এ অভিযান এখন চরম পর্যায়ে পৌঁছেছে।

খুলনা-গাজীপুর নির্বাচনের মতোই আসন্ন তিন সিটি নির্বাচনে বিরোধী দলের ভোটার ও পোলিং এজেন্ট শূন্য করার জন্য সরকার এক অভিনব কৌশল অবলম্বন করেছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভি আরও বলেন, তিন সিটিতে এখন ভোটারদের মধ্যে কোনো আনন্দ নেই, তাদের মনে থমথমে ভাব বিরাজ করছে।

সিটি নির্বাচন: রাজশাহীতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ