বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা জালাল।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সভাপতি পদে তার নাম ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, মোল্লা জালাল পেয়েছেন ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৯৭২ ভোট। অন্য প্রার্থী আবদুল জলিল ভুঁইয়ার ভোটের সংখ্যা ৭৩৩।

গত ১৩ জুলাই আওয়ামী লীগ সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভোট গ্রহণের পর অন্য পদগুলোতে নির্বাচিতদের নাম ঘোষণা হলেও সভাপতি পদের তিন প্রার্থী হাতে ভোট গণনার আবেদন জানালে সভাপতি পদে ফলাফল স্থগিত করা হয়েছিল।

বিএফইউজের এই অংশে সভাপতি মোল্লা জালালের সঙ্গে মহাসচিবের দায়িত্ব পালন করবেন শাবান মাহমুদ।

নির্বাচিত অন্যরা হলে- সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ, দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, নুরে জান্নাত আখতার সীমা, সেবিকা রানী ও খায়রুজ্জামান কামাল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ