রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

সিটি নির্বাচন: রাজশাহীতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে তারা নগরীতে টহল দিচ্ছেন।

বিজিবির এক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ প্লাটুন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন এবং চার প্লাটুন রিজার্ভ রাখা হবে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, শনিবার সকাল থেকে বিজিবি সদস্যরা টহল ও স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে রিজার্ভ থাকা চার প্লাটুন বিজিবি সদস্য শুধুমাত্র বিশেষ প্রয়োজনে বের হবেন। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই ১৯ প্লাটুন বিজিবি মাঠে থাকবে বলেও জানান তিনি।

এদিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে ভোটকেন্দ্রসহ পুরো নগরীতে তিন হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে। দায়িত্ব পালন করবে গোয়েন্দা সংস্থার সদস্য এবং আনসার সদস্যরাও।

আগামী সোমবার নগরীর ১৩৮টি কেন্দ্রে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ১১৪টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেনা মোতায়েন করা হয়নি।

আরও পড়ুন: ৩ সিটিতে পাল্টাপাল্টি অভিযোগে চলছে শেষ মুহূর্তের প্রচার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ