রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। নিহত দুই শিক্ষার্থী হলেন- দিয়া আক্তার মিম ও আব্দুল করিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালে নূর পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তারা ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও ৮-১০ জন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে খিলক্ষেত এলাকার র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। একটি বাসে আগুনও ধরিয়ে দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিএমপির (ট্রাফিক উত্তর) বিমানবন্দর জোনের সহকারী কমিশনার শচীন মৌলিক জানান, জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭) পরিবহনের একটি বাসের ধাক্কায় র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কে দুই জন মারা গেছে। আরও ৮-১০ জনের মতো আহতের খবর পেয়েছি। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ