রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

‘নগ্ন ভোট ডাকাতি, ইসি মূক ও বধির হয়ে গেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতির নগ্ন দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, ‌আজ্ঞাবহ নির্বাচন কমিশনের জন্যই সরকার তিন সিটির ভোট নিয়ে অনাচারে করছে। কমিশন উচিত-অনুচিতের, এথিক্সের ধার ধারেনি বলেই নির্বিকার থাকছে এবং নৌকার প্রার্থীর ভোট ডাকাতিতে উৎসাহ যুগিয়ে যাচ্ছে।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সকাল থেকে ভোটকেন্দ্র দখল, ধানের শীষের প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেওয়াসহ অবাধে ব্যালট পেপারে সিল মারার ঘটনাই প্রমাণ করে এই এক ভোট ডাকাতির নির্বাচন।

রিজভী বলেন, রাজশাহীতে সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ নেতৃবৃন্দকে ‘কেন্দ্র থেকে পুলিশ জোর করে বের করে দিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন মূক ও বধির হয়ে গেছে। অবৈধ সরকার ও মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন অনিবার্য সম্বন্ধসূত্রে গ্রোথিত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ প্রমুখ।

বরিশালে আ’লীগের এজেন্টদেরই বের করে দেয়া হয়েছে: হানিফ

বরিশালে বিএনপি প্রার্থী সারোয়ারেরও ভোট বর্জন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ