সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

পবিত্র মাটিতে পা রাখার আগ মুহূর্তে হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  সৌদি আরবে যাওয়ার পথে বিমানের মধ্যেই নুর মোহাম্মদ মন্ডল নামে এক হজযাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩০৫৩) হজ ফ্লাইটটি জেদ্দায় পৌঁছানোর কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাংলাদেশি হজযাত্রীরা যখন পবিত্র ভূমির মাটিতে পা রাখার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। তখনই হঠাৎ করে বিমানের এক বৃদ্ধ যাত্রী অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় ফ্লাইটের অন্য হজযাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টা ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে সৌদি কর্তৃপক্ষ মরদেহটি নিয়ে যায়।

নুর মোহাম্মদ মন্ডলের পাসপোর্ট নম্বর বিএন-০৩৪৩৮৫৫। পিলগ্রিম আইডি নম্বর-০০৭৪১৬৬। তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।

তিনি জাভেদ এয়ার ইন্টারন্যাশনাল (প্রাইভেট) লিমিটেড হজ এজেন্সির মাধ্যমে জেদ্দা যাচ্ছিলেন বলে জানা গেছে।

৩ সিটি নির্বাচন: রাজশাহী-বরিশালে নৌকা বিজয়ী, সিলেটে এগিয়ে ধানের শীষ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ