মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আফগানিস্তান সরকার। আগামী বছরের ২০ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তবে কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সময়মতো নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনও অনেক কাজ বাকি।

বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে আফগান কর্মকর্তারা বলেন, আগামী ২০ অক্টোবর ঘোষিত পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচনের ছয় মাস পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আফগান নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন এই নির্বাচনে নিরাপত্তা, অর্থায়নের পাশাপাশি স্বল্প সময়সীমাও ভোটগ্রহণের জন্য বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

নির্বাচন কমিশনের মুখপাত্র আব্দুল আজিজ ইবরাহিমি বলেন, আশা করছি নির্বাচনের আগে নিরাপত্তা ইস্যুটির সমাধান হবে।

উল্লেখ্য, আফগানিস্তানে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ওই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ’র কেউই পরিষ্কার বিজয় লাভ করতে পারেনি। দুজনই পরস্পরের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলতে থাকলে অচলাবস্থা তৈরি হয়।

দুই মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় আশরাফ ঘানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আর আব্দুল্লাহ আব্দুল্লাহ নবগঠিত প্রধান নির্বাহীর পদনেন।

আরও পড়ুন: তালেবানের কাছে পরাজিত হয়ে ১৫০ আইএস-এর আত্মসমর্পণ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ