মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

বিএনপি রাস্তায় নামলে সরকার পালিয়ে যাবে: নজরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমস্ত পরিস্থিতি ও অভিজ্ঞতা আমাদের পক্ষে।এই সরকারের পায়ের নিচের মাটি একেবারে নড়বড়ে। কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে সরকার নতি স্বীকার করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও এরা নতি স্বীকার করেছে। ২০ দলীয় জোট রাস্তায় নামলে এরা নতি স্বীকার করে পালিয়ে যাবে। যতটা শক্তিশালী বলে নিজেকে জাহির করে এরা (সরকার), বাস্তবে মোটেও ততটা শক্তিশালী নয়।বললৈন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি) আয়োজিত ‘প্রশাসনিক হস্তক্ষেপ ও নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনকালীন ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, যদি ঐক্যবদ্ধভাবে আমরা সকল শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নামতে পারি, আমাদের সামনেও এই সরকার নতি স্বীকার করবে। কারণ, এই সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই। তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তারা জোর করে ক্ষমতায় এসে পুলিশ প্রশাসন দিয়ে টিকে আছে। এ ধরনের সরকার আন্দোলনের মুখে টিকে থাকতে পারে না।আমাদের সে আন্দোলন গড়ে তুলতে হবে।

আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় পার্টির মহাসচিব আবুল কাশেম, ডিএল এর সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন মনি, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, জিনাফের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন: ‘আসামে নাগরিক তালিকায় বাংলাদেশের উদ্বেগের কিছু নেই’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ