রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮


ময়মনসিংহ-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যানবাহনের নিরাপত্তা জনিত কারণে বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল থেকে ময়মনসিংহ অঞ্চলের সব রুটের ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতি।

বুধবার (১ আগস্ট) রাতে জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাস্তায় বের হলেই শিক্ষার্থীরা ইচ্ছা মতো বাস ভাঙচুর করছে। এতে মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। এতে নিরাপত্তার অভাবে তারা সকাল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও জানান, সকালে বাস চলাচল বন্ধ থাকলেও বিকেল থেকে আবার বাস চলাচল শুরু হবে।

উল্লেখ্য, বেপরোয়া বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারা দেশের মতো ময়মনসিংহেও বিক্ষোভ করছে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা একাধিক বাসও ভাঙচুর করেছে। তাই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা পরিবহন মোটর মালিক সমিতি।

আরও পড়ুন: মিরপুরে পুলিশভ্যান উল্টে দিলো শিক্ষার্থীরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ