বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পরিবহন শ্রমিকরা ঢাকায় রিকশা চলাচলেও বাধা দিচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিভিন্ন সড়কে  নিরাপত্তার অজুহাতে বাস চালানো বন্ধ রেখে রাস্তায় অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। রাস্তায় কোনো গাড়ি দেখলেই তারা থামিয়ে দিচ্ছেন। এমনকি রিকশাও চলতে দিচ্ছে না তারা।

আজ শুক্রবার সকাল ৯ থেকে রাজধানীর আভ্যন্তরীণ সকল পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করছে শ্রমিকরা। সকল প্রকার যানবাহনের পাশাপাশি রিকশা চলাচলেও বাধা দিচ্ছে তারা।

দেখা গেছে, সায়েদাবাদ এলাকায় শ্রমিকদের বাধার মুখে পড়ে রিকশা থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে।

অন্যদিকে মিরপুর-১১ নম্বরে সড়কে অবস্থান নিয়ে গাড়ি চলতে বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা। তারা বলছেন, ‘শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আজ শুক্রবার মালিক সমিতি ধর্মঘট ডেকেছে।

কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের নেতা মো. কিরন হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা পাঁচ দিন ধরে গাড়ি চালাতে পারছি না।

দুর্ভোগতো আমাদেরও হচ্ছে। আমরা না খেয়ে মরব নাকি? আমাদের গাড়ি চলাচলে নিরাপত্তা দেওয়ার পর গাড়ি চলতে দেওয়া হবে।

যে কারণে পাকিস্তানে ব্যর্থ ইসলামি দলগুলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ