মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

শিক্ষার্থীদের ওপর হামলা, ভিডিও করায় প্রিয়.কমের অফিস ভাঙচুৃর (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীর ওপর হামলার ভিডিও ধারণ করায় দেশের অন্যতম অনলাইন পোর্টাল প্রিয়.কমের অফিসে হামলা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডি ৭/এ, কেএফসি’র বিপরীত পার্শ্বে প্রিয়.কমের অফিসে এই হামলার ঘটনা ঘটে।এতে প্রিয়.কমের এক প্রতিবেদক গুরুতর আহত হন।

প্রিয়ডটকমে কর্মরত সাংবাদিকরা জানান, নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করছিলো শিক্ষার্থীরা। এসময় জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষার্থীদের তাড়াচ্ছিল ছাত্রলীগ। প্রদীপ দাশ নামে ওই নিউজ পোর্টালের রিপোর্টার সেই ছবি ধারণ করলে তার ওপর হামলা করা হয়।

এক পর্যায়ে তার মোবাইলফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়। খবর পেয়ে তার সহকর্মীরা এগিয়ে গেলে ঘটনাস্থল সংলগ্ন প্রিয়ডটকমের অফিসে হামলা করে ছাত্রলীগের কর্মীরা। হামলাকারীরা গেস্ট রুমে ভাংচুর করে। এসময় কর্মরত সাংবাদিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানার সহযোগিতা চাইলেও পুলিশ তাদের কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন সাংবাদিকরা।

এ বিষয়ে প্রিয়.কমের নিউজ অব হেড রফিকুল রঞ্জু বলেন, একজন দুর্বৃত্তকে দেখেছি প্রদীপকে মারধর করতে। তখন তাকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা প্রিয়.কমের অফিসে ঢুকে হামলা করে।

তবে ঘটনার প্রায় এক ঘন্টা সেখানে পুলিশ পাঠানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, হামলা হয়েছি খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা হামলা করেছে তা আমাদের জানা নেই।

https://www.facebook.com/shamiulislam.shovon/videos/1952267211461790/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ