বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জাতীয় শোক দিবসে রক্ত দিলেন তিন বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্টের এক কর্মসূচিতে রক্তদান করেছেন হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি।

১৫ আগস্ট, বুধবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

সেই অনুষ্ঠানে রক্তদাতা বিচারপতিরা হলেন মো. খসরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম। এদের মধ্যে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম সম্প্রতি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করছেন।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আক্তারুজ্জামান ভূঁইয়াসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের অনেক কর্মকর্তা-কর্মচারী রক্তদান করেছেন।

এ কর্মসূচি উদ্বোধনের সময় প্রধান বিচারপতি বলেন, ‘জাতির পিতা যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, সে লক্ষ্যে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করাই হবে আমাদের দায়িত্ব। এ দায়িত্ব পালন করলে উনার (শেখ মুজিবুর রহমান) বিদেহী আত্মা শান্তি পাবে।’

রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরও পড়ুন: আরবীসহ বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ